Assam Election 2026

অসমের ভোটে ৩ হাজার বাস, জেলায় পরিষেবা ঠিক রাখতে প্রস্তুতি

নির্বাচনের প্রয়োজনে আগামী এপ্রিলের ৪ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত ওই সব বাস অসমে থাকবে বলে সূত্রের খবর। তার জেরে ওই সময়ে বিভিন্ন জেলার একাধিক রুটেবাসের সংখ্যা কমতে পারে বলে সূত্রের খবর।

ফিরোজ ইসলাম 

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ০৯:১৬
Share:

—প্রতীকী চিত্র।

অসমে আগামী ৯ এপ্রিল এক দফায় অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। ওই নির্বাচনের সময় ভোটকর্মী এবং নিরাপত্তাকর্মীদের যাতায়াতের জন্য পশ্চিমবঙ্গ থেকে প্রায় ৩ হাজার বাস চেয়ে পাঠিয়েছে অসম প্রশাসন। গত শুক্রবারএ নিয়ে পরিবহণ দফতরের সচিব সৌমিত্র মোহন অসমের পরিবহণ দফতরের সচিবের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। ওই বৈঠকের ভিত্তিতে অসম সরকারের পরিবহণ দফতরেরআধিকারিকদের নিয়ে তৈরি আটটি দল রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে আঞ্চলিক পরিবহণ দফতরের আধিকারিক এবং বাসমালিক সংগঠনের নেতৃত্বের সঙ্গে কথা বলে বাসের সংখ্যা চূড়ান্ত করছেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ভোটের কাজেবাস নেওয়ার পাশাপাশি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকেও বাস অসম যাচ্ছে বলে সূত্রের খবর।

নির্বাচনের প্রয়োজনে আগামী এপ্রিলের ৪ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত ওই সব বাস অসমে থাকবে বলে সূত্রের খবর। তার জেরে ওই সময়ে বিভিন্ন জেলার একাধিক রুটেবাসের সংখ্যা কমতে পারে বলে সূত্রের খবর।

বাসমালিক সংগঠনগুলিকে উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে এ রাজ্যের কোচবিহার জেলার সীমান্তে বাসগুলিকে পৌঁছে দিতে বলা হয়েছে। এই দীর্ঘ পথে জ্বালানির খরচ ছাড়াও একাধিক টোল প্লাজ়া পেরোনোর বিষয় রয়েছে। বাসমালিক সংগঠনের সঙ্গে কথা বলে অসম সরকারের পরিবহণ দফতরের আধিকারিকেরা ওই সব সমস্যা মেটাচ্ছেন বলে সূত্রের খবর।

বিভিন্ন জেলার বাসমালিক সংগঠন এবং আঞ্চলিক পরিবহণ দফতরের আধিকারিকদের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় রেখে ওই সংখ্যক বাস পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এই প্রসঙ্গে ‘অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতি’-র সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, ‘‘ভিন্‌ রাজ্যে এত সংখ্যায় বাস সাম্প্রতিক অতীতে যায়নি। ফলে, রাস্তায় নানা সমস্যার কথা মাথায় রেখে একাধিক প্রস্তুতি নিতে হচ্ছে।’’ কলকাতা এবং সংলগ্ন বিভিন্ন জেলার নানা রুট থেকেও বেশ কিছু বাসঅসম যাচ্ছে বলে জানিয়েছেন সিটি সাবার্বান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা।

৩০ থেকে ৫০ আসনবিশিষ্ট বাসের ক্ষেত্রে দিনপ্রতি ২৮৮৪ টাকা ভাড়া নির্ধারিত করেছেঅসমের প্রশাসন। ৩০ আসনের বাসের ক্ষেত্রে দিনপ্রতি ২৫১৩ টাকা এবং বিলাসবহুল বাসের ক্ষেত্রে দিনপ্রতি ভাড়ার হার ৪৩২৬ টাকা।এর বাইরে জ্বালানি খাতে খরচ এবং বাসকর্মীদের দৈনিক হাতখরচ অতিরিক্ত দেওয়া হবে বলে জানা গিয়েছে।

অসমের নির্বাচন মিটে গেলে এ রাজ্যে প্রথম দফায় নির্বাচন রয়েছে আগামী ২৩ এপ্রিল। ওইনির্বাচনের কাজে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভোটকর্মীদের যাতায়াতের জন্য বাসের প্রয়োজন হবে। ওই চাহিদা মেটাতে অসম প্রশাসন সেখান থেকে প্রায় ১২০০টি বাস এই রাজ্যে পাঠাবে বলে সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন