West Bengal Election 2026

তৃণমূলের হয়ে প্রচারের অভিযোগ! রাজ্যের পাঁচ বিএলও-কে সাসপেন্ড করল কমিশন, তিন জনের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ

দুবরাজপুরের বিএলও মঞ্জুরি চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলের দলীয় কার্যালয়ে বসে ভোটার স্লিপ বিতরণ করার অভিযোগ উঠেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ২৩:২২
Share:

— প্রতীকী চিত্র।

দুই জেলার পাঁচ জন বুথ স্তরের অফিসার (বিএলও)-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। উত্তর ২৪ পরগনার তিন জন এবং বীরভূম জেলার দু’জন বিএলওর বিরুদ্ধে তৃণমূলের হয়ে প্রচার করার অভিযোগ ওঠে। রাজ্যের শাসকদলের প্রার্থীর হয়ে দেওয়াল লিখনে অংশগ্রহণ করতেও তাঁদের দেখা গিয়েছে বলে অভিযোগ।

Advertisement

পাঁচ জনের মধ্যে উত্তর ২৪ পরগনার তিন বিএলও তপনকুমার সাহা, অভিজিৎ দে এবং কুমারজিৎ দত্তকে শো কজ় করেছিল কমিশন। তাঁরা সন্তোষজনক উত্তর দিতে না-পারায় শাস্তি দেওয়া হল বলে কমিশন সূত্রে খবর। তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতেও বলেছে কমিশন।


Advertisement

অন্য দিকে, দুবরাজপুরের বিএলও মঞ্জুরি চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলের দলীয় কার্যালয়ে বসে ভোটার স্লিপ বিতরণ করার অভিযোগ উঠেছে। ময়ূরেশ্বরের বিএলওর বিরুদ্ধে অভিযোগ, সাইকেলে তৃণমূলের পতাকা লাগিয়ে ভোটার স্লিপ বিলি করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement