অমিত শাহ। —ফাইল চিত্র।
শাহ বলেন, “মমতা দিদি আপনার ভাইপো নন। বিজেপির কেউই মুখ্যমন্ত্রী হবেন। এমন কেউ মুখ্যমন্ত্রী হবেন, যাঁর বাংলায় জন্ম, যিনি বাংলায় লেখেন এবং কথা বলেন।”
বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর ‘দিদি’ এবং ‘ভাইপোর’ গুন্ডাদের জেলে ভরা হবে বলে হুঁশিয়ারি দিলেন শাহ। ‘দিদি’এবং ‘ভাইপো’ বলে সম্বোধন করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছেন বলে মনে করা হচ্ছে।
শাহ বলেন, “যারা বিজেপির উপর অত্যাচার করছে, ৫ মে-র পর তাদের পাতাল থেকে বার করা হবে।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের রক্ষা করছেন বলে অভিযোগ করলেন অমিত শাহ। তার পরেই তাঁর ঘোষণা, ৫ মে বিজেপি সরকার গড়ার পর সারা দেশ থেকেই অনুপ্রবেশকারীদের বার করা হবে।
খয়রাশোলের সভায় শাহ বলেন, “যাঁরা সিন্ডিকেটবাজি করছেন, বিজেপি সরকারে এলে তাঁদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে।”