অমিত শাহ। —ফাইল চিত্র।
১ জুন থেকে মহিলারা সরকারি বাসে চড়লে টিকিট লাগবে না বলে জানালেন শাহ। অবশ্য এই প্রতিশ্রুতি বিজেপি তাদের ইস্তাহারে আগেই জানিয়েছে। কুলটির সভা থেকে নির্দিষ্ট তারিখের কথাও জানিয়ে দিলেন শাহ।
রাজ্যের মা-বোনেরা সুরক্ষিত নয় বলে ফের অভিযোগ করলেন শাহ। এই প্রসঙ্গে সন্দেশখালি এবং আরজি করের ঘটনার প্রসঙ্গ উত্থাপন করেন। একই সঙ্গে তাঁর আশ্বাস, বিজেপি রাজ্যে সরকার গঠন করার পর মহিলারা মধ্যরাতেও নিরাপদে চলাফেরা করতে পারবেন। কেউ তাঁদের দিকে তাকানোর সাহস পাবে না।
কুলটির সভায় শাহের হুঁশিয়ারি, দিদির গুন্ডারা ২৩ তারিখের ভোটে গুন্ডামি করার চেষ্টা করলে উল্টো ঝুলিয়ে সোজা করবে বিজেপি।
কুলটির সভায় শাহ বলেন, “আগামী ৫ তারিখ (মে) বিজেপিকে সরকার গড়তে দিন। তার পর বাংলা থেকে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বাংলা থেকে বার করব।”
পশ্চিম বর্ধমানের কুলটিতে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।