WB Assembly Elections 2026

মানুষ যদি ভোট দিতে না পারে ট্রাইবুনালের দরকার কী? কেন তৈরি করেছিলেন, হুগলির সভা থেকে তোপ মুখ্যমন্ত্রী মমতার

হুগলিতে নির্বাচনী প্রচারে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি আরামবাগে জনসভা করেন। তার পর বলাগড়ের জনসভায় পৌঁছেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৩:৩৩
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৪:০৩ key status

এনআরসি করার ছক্কা চলছে: মমতা

যদি নিজের অধিকার, অস্তিত্ব রক্ষা করতে হয়, ভাষা, সম্মান রক্ষা করতে হয়, ঠিকানা রাখতে হয়, তা হলে মনে রাখবেন এই নাম বাদ দেওয়ার খেলায় এনআরসি করার ছক্কা চলছে। এই ছক্কাকে অক্কা করে দেব।

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৩:৫৩ key status

মানুষ যদি ভোট দিতে না পারে ট্রাইবুনালের দরকার কী? : মমতা

মানুষ যদি ভোট দিতে না পারে ট্রাইবুনালের দরকার কী? কেন ট্রাইবুনাল তৈরি করেছিলেন। তার পরে বলছেন ফ্রোজেন করে দিলাম। আবার আমরা চ্যালেঞ্জ করব। আমরা জানতে চাইব। জানার অধিকার আছে। মানুষের নাম তোলার অধিকার আছে।

Advertisement
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৩:৫০ key status

ওদের পরিকল্পনা মানুষকে নিয়ে চৈত্রসেল : মমতা

ওদের পরিকল্পনা মানুষকে নিয়ে চৈত্রসেল ! দেশটাকে চৈত্রসেল করছে। বিজেপিকে তোপ মমতার।

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৩:৪৬ key status

শুনলেও হাসি পায়, এই বাংলাবিরোধীরা বাংলায় ভোট চায়: মমতা

শুনলেও হাসি পায়, এই বাংলাবিরোধী, বাংলায় ভোট চায়। ওদের রাজ্যে মাছ, মাংস, ডিম বন্ধ। বাঙালি মাছে-ভাতে থাকে। বলছে মাছ, মাংস, ডিম খাওয়া যাবে না। তবে কি আমার মাথা খাবে? বিজেপিকে ভোট দেওয়া মানে মাছ, মাংস, ডিম খাওয়া বন্ধ। বাংলা ভাষায় কথা বলা বন্ধ।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৩:৩৫ key status

তৃণমূল যা বলে, তা-ই করে: মমতা

এটা বিজেপির সরকার নয়। প্রথমে দেবে হাজার, তার পরই হবে বুলডোজ়ার। তৃণমূল যা বলে, তা-ই করে।

Advertisement
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৩:২৪ key status

বলাগড়ে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা

হুগলিতে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রথম জনসভা করেন তিনি আরামবাগে। তার পর তিনি বলাগড়ে পৌঁছেছেন। আরামবাগের নির্বাচনী জনসভা থেকে তিনি বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement