West Bengal Assembly Election 2026

‘কাটমানির খেলা, মাফিয়াদের মেলা আর চলবে না, ৪ মে-র পর বেছে বেছে হিসাব হবে’, আসানসোলের সভায় মোদী

বিধানসভা ভোটের প্রচারে ফের রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বেলায় তিনি সভা করেছেন পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। দ্বিতীয় সভাটি তিনি করছেন আসানসোলের পোলো গ্রাউন্ড ময়দানে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৪:১৫
Share:

আসানসোলের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৬:০২ key status

‘মালদহের ঘটনা তৃণমূলের মহাজঙ্গলরাজের কফিনে শেষ পেরেক’

প্রধানমন্ত্রী বলেন, “মালদহের ঘটনা তৃণমূলের মহাজঙ্গলরাজের কফিনে শেষ পেরেক। এই  তৃণমূল সিআরপিএফ-কে গালি দিচ্ছে। এর জবাব বাংলার মানুষ দেবেন।”

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৫:০৮ key status

ফের বেছে বেছে বদলার হুঁশিয়ারি মোদীর মুখে

মোদী বলেন, “যারা বাংলার সর্বনাশ করেছে, ৪ মে-র পর বেছে বেছে তাদের হিসাব হবে।”

Advertisement
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৪:৪৩ key status

‘মহিলাদের সুরক্ষা দিতে পারে বিজেপিই’

মোদী বললেন, “বাংলায় মহিলারা আর সুরক্ষিত নয়। অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল সরকার অপরাধীদের পক্ষে। মহিলাদের সুরক্ষা দিতে পারে বিজেপিই।”

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৪:২৭ key status

তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ হয়েছে

আসানসোলের সভায় প্রধানমন্ত্রী বললেন, “বাংলায় তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ হয়েছে। বাংলায় পরের সরকার ডবল ইঞ্জিন সরকার হবে। ৪ মে-র পর বাংলা উন্নয়নের এক নতুন যুগে প্রবেশ করবে।”

Advertising
Advertising
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৪:২৫ key status

‘তৃণমূল আমলে আসানসোলে মাফিয়ারাজ’

মোদী বললেন, “আসানসোলে তৃণমূলের আমলে কয়লার কালোবাজারি বেড়েছে। কয়লা মাফিয়া, বালি মাফিয়া, মাটি মাফিয়ারা বোঝা হয়ে গিয়েছে।”

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৪:২০ key status

‘উন্নতির জন্য তৃণমূলমুক্ত বাংলা চাই’

প্রধানমন্ত্রী বলছেন, “গোটা দেশে উন্নয়ন হচ্ছে, কিন্তু পিছিয়ে বাংলা। উন্নতির জন্য তৃণমূলমুক্ত বাংলা চাই।”

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৩:৪৪ key status

আসানসোলে সভা প্রধানমন্ত্রীর

বিধানসভা ভোটের প্রচারে ফের রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বেলায় তিনি সভা করেছেন পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। দ্বিতীয় সভাটি তিনি করছেন আসানসোলের পোলো গ্রাউন্ড ময়দানে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement