West Bengal Elections 2026

ফডণবীসের তোপ, এন্টালিতে প্রচারও

ধাপা মাঠপুকুর থেকে কলকাতা পুরসভার ৫৮ ও ৫৯ নম্বর ওয়ার্ডে দলের প্রার্থী প্রিয়ঙ্কাকে নিয়ে পদযাত্রা করেছেন ফডণবীস।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ০৭:০৩
Share:

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। নিউ টাউনের হোটেলে। — নিজস্ব চিত্র।

ভোটের মুখে পশ্চিমবঙ্গে দলের কর্মসূচিতে এসে দুর্নীতি, কর্মসংস্থানের মতো নানা বিষয়কে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে কড়া আক্রমণ করলেন বিজেপি-শাসিত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। পাশাপাশি, এন্টালির বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিব্রেওয়ালকে সঙ্গে নিয়ে ধাপা এলাকায় প্রচারও করেছেন ফডণবীস। ঘটনাচক্রে, সম্প্রতি এই এলাকাতেই তৃণমূলের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন প্রিয়ঙ্কা।

নিউ টাউনের একটি হোটেলে শুক্রবার সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, “পশ্চিমবঙ্গে কোনও শিল্প, কর্মসংস্থান নেই। এখান থেকে মহারাষ্ট্রে শিল্প চলে গিয়েছে। পশ্চিমবঙ্গকে দুর্নীতিতে এক নম্বরে আনার কাজ করছেন (মমতা বন্দ্যোপাধ্যায়)। যাঁরা প্রতিনিয়ত গণতন্ত্র বিপন্ন বলে আওয়াজ তোলেন, তাঁদেরই আমলেই নির্বাচন কমিশন, বিচার বিভাগ আক্রান্ত।” ধাপা মাঠপুকুর থেকে কলকাতা পুরসভার ৫৮ ও ৫৯ নম্বর ওয়ার্ডে দলের প্রার্থী প্রিয়ঙ্কাকে নিয়ে পদযাত্রা করেছেন ফডণবীস।

তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর অবশ্য বক্তব্য, “মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আদতে কেন্দ্রীয় বঞ্চনাকেই মান্যতা দেয়। বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যে শুল্ক ছাড়ের সুবিধা পাওয়ায় শিল্পায়ন হচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ছাড় না-দিয়ে এখানকার শিল্পক্ষেত্রকে রুগ্‌ণ করার চক্রান্ত করেছে কেন্দ্র।”

এরই মধ্যে বিজেপি নেতা তথা অলিম্পিকে পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিংহ এ দিন বিধাননগরে একটি শপিং মলের সামনে ‘যুব আড্ডা’ দিয়েছেন। যুব সম্প্রদায়ের কর্মসংস্থান না-হওয়া পর্যন্ত মাসে তিন হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া যে ‘যুব-শক্তি ভরসা কার্ড’ প্রকাশ করেছে বিজেপি, তা-ও বিতরণ করেছেন বিজেন্দ্র। পাশাপাশি, এ দিন রাজ্যের নানা প্রান্তে একটি বিশেষ পোস্টার পোস্টার দেখা গিয়েছে, যেখানে লেখা, ‘পশ্চিমবঙ্গের নির্বাচন, আনবে এ বার পরিবর্তন!’ বিজেপি এই পোস্টার দেওয়ার কথা মানেনি। তবে তাদের সূত্রে দাবি, ‘পশ্চিমবঙ্গের মানুষ, যাঁরা গণতন্ত্রের পক্ষে এবং তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে, এটা তাঁদের বার্তা।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন