West Bengal Elections 2026

‘বস্তিতে বস্তিতে কেউ গদ্দারের হয়ে টাকা পাঠাবে, খবর আছে আমার কাছে’! ভবানীপুরের সভা থেকে সতর্ক করলেন মমতা

রবিবার নিজের কেন্দ্র ভবানীপুরে ঠাসা কর্মসূচি রয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে একটি পদযাত্রা করেন ভবানীপুরে। পদযাত্রা শেষে পর পর চারটি জনসভা রয়েছে মমতার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৯:০২
Share:

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৯:৩৩ key status

‘৩০০ কোটি টাকা এসেছে’!

মমতা বলেন, “বাইরে থেকে কেউ এসে থাকবে। যারা বিহার, ওড়িশা থেকে আসছে ২৭ তারিখের পর আর থাকতে পারবে না। ভবানীপুরে একটা কালো স্করপিও করে ওড়িশা থেকে ৩০০ কোটি টাকা কাল এসেছে। এই সব করার জন্য সব (পুলিশ) চেঞ্জ করে দিয়েছে। জানি না কী নাকা তল্লাশি করে!”

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৯:২৫ key status

‘ভয় দেখিয়ে সিট নেওয়ার চেষ্টা করছে’

মমতা বলেন, “এখন ভাবছে, ভয় দেখিয়ে যদি কিছু সিট নিতে পারে। হবে না। আপনারা ভয় দেখালে আমরা লড়ে নেব।” তিনি আরও বলেন, “তৃণমূল জোড়াফুল ছাড়া কাউকে একটাও ভোট দেবেন না। এটা আপনার জীবনের প্রশ্ন। আপনার বেঁচে থাকার, আপনার ভবিষ্যতের প্রশ্ন।”

Advertisement
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৯:১৯ key status

‘বস্তিতে বস্তিতে টাকা পাঠাবে’! সতর্ক করলেন মমতা

মমতা বলেন, “কাল প্রচার শেষ হওয়ার পরে ওরা জোরজবরদস্তি করবে। কিন্তু আপনারা মহিলাদের কথা বলতে দিন। ছেলেরা কথা বলতে যাবেন না। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। আমার কাছে খবর আছে, গদ্দারের হয়ে কেউ বস্তিতে বস্তিতে টাকা পাঠাবে।”

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৯:১৬ key status

‘দ্বিতীয় দফায় সব আমাদের এলাকা’

মমতা বলেন, “বিজেপি কেন এত জোর খাটাচ্ছে? প্রথম দফার ভোটে আমাদের সেঞ্চুরি হয়ে গিয়েছে। দ্বিতীয় দফায় এ সব আমাদেরই এলাকা। যতই চেষ্টা করো… আমি তো সিপিএমের সময়েও দেখলাম, দক্ষিণ কলকাতায় আমরা একটা জিতেছি। আমাদের হারাতে পারেনি। কারণ আমরা জানি কী ভাবে কাজ করতে হয়। এত সহজ নয়। দ্বিতীয় দফায় ডবল সেঞ্চুরি করব।”

Advertising
Advertising
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৯:১৩ key status

‘প্ররোচনায় পা দেবেন না’

মমতা বলেন, “কারও প্ররোচনায় পা দেবেন না। ঠান্ডা থাকুন। বি কুল। ঠান্ডা হয়ে এক দিন কাজ করতে হবে।”

Advertisement
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৯:০৯ key status

এসআইআর প্রসঙ্গ

মমতা বলেন, “কোনও কোনও দল এসে বলে, আমার সঙ্গে বিজেপির যোগ আছে। আমি কারও নাম নিতে চাই না। কিন্তু যখন এসআইআর হল, লোকে কাঁদছিল, তখন আপনাদের বললাম— চলুন, সব পার্টি মিলে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিই। আপনারা তো গেলেন না।”

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৯:০৭ key status

ভোট রক্ষার ডাক

মমতা বলেন, “ওরা যা চায় করতে দিন। কিন্তু প্রয়োজন হলে ভোটের দিন এবং ভোটের পর থেকে গণনার দিন পর্যন্ত মা-বোনেরা খাবার বানাবেন না। ভোট রক্ষা করবেন।”

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৯:০৫ key status

ইভিএম নিয়ে উদ্বেগ মমতার

মমতা বলেন, “আপনাদের এখানে (ইভিএম) মেশিন খারাপ করার চেষ্টা করবে। মনে রাখবেন, আপনারা যদি শোনেন ২০০০ ভোটের পর মেশিন খারাপ হয়ে গিয়েছে, তা হলে এসে আগের ভোট দিন। আমি আজ একটা ভিডিয়োয় দেখলাম, একটা দলে ভোট দিলে বিজেপির কাছে চলে যাচ্ছে। কোনও মেশিন খারাপ হয়ে গেলে তাতে ভোট দেবেন না।”

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৯:০০ key status

‘যে পুলিশ নিয়োগ হয়েছে, সে বিজেপির’!

মমতা বলেন, “এখানে এখন যে পুলিশ নিয়োগ হয়েছে, সে পুরো বিজেপির। এটা ভাববেন না, আমার কথা শুনে অত্যাচার করছে। এখন নির্বাচন কমিশনের অধীনে আছে তো, তাই আমাকে ভুলে গিয়েছে। ভুলে গেলে ভুলতে দিন। ওদের কাজ ওদের করতে দিন।”

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৮:৫৭ key status

সভামঞ্চে মমতা

ভবানীপুরের মনসাতলা রোড ক্রসিংয়ের সভামঞ্চে পৌঁছোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৭:০৭ key status

ভবানীপুর ঘুরে ঘুরে প্রচার

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট। তার আগে শেষ রবিবার নিজের কেন্দ্র ভবানীপুরের বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে প্রচার করছেন তৃণমূলনেত্রী মমতা। সন্ধ্যায় গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় রোড এবং পদ্মপুকুর রোডের সংযোগস্থলে একটি সভা রয়েছে তাঁর।

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৭:০৫ key status

ভবানীপুরে ঠাসা কর্মসূচি

রবিবার নিজের কেন্দ্র ভবানীপুরে পর পর প্রচার কর্মসূচি রয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে ল্যান্সডাউন থেকে কালীঘাট দমকল অফিস পর্যন্ত পদযাত্রা করেন তিনি। ওই পদযাত্রা শেষে পর পর চারটি জনসভা রয়েছে মমতার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement