বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত স্তরের একাধিক নেতার। বিধাননগরে। নিজস্ব চিত্র।
ভোটের মুখে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, গোসাবার বেশ কয়েক জন তৃণমূল কংগ্রেস নেতা-কর্মী বিজেপিতে যোগ দিলেন। মুরলীধর সেন লেনে দলের দফতরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে মঙ্গলবার এই যোগদান পর্ব হয়েছে। যাঁরা যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল, ক্যানিং ১-এর তৃণমূল ব্লক সভাপতি শৈবাল লাহিড়ী-সহ এক ঝাঁক নেতা-কর্মী। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেওযার পরে বিরোধী নেতা বলেছেন, “দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের অনেক নেতাই নির্ভরযোগ্য বিকল্প হিসাবে বিজেপিতে আসতে চেয়েছেন, চান। আমরা স্থানীয় সংগঠনের সঙ্গে পরামর্শ করে, যাঁদের বিরুদ্ধে চুরি, ছাপ্পা ভোট, ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের উপরে সন্ত্রাস, এমন অভিযোগ নেই, তাঁদের যোগদান করাচ্ছি।” তবে এ দিন যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে এক জনকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সূত্রের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তি তৃণমূলের এক যুব নেতাকে খুনের অভিযোগে অতীতে গ্রেফতার হয়েছিলেন। তৃণমূল সামগ্রিক ভাবে এই দলবদলকে আমল দেয়নি।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে