West Bengal Assembly Election 2026

ভোটের কাজে নেওয়া বাস, মিনিবাস, ক্যাবের ভাড়া বাড়াল রাজ্য সরকার

কলকাতা উত্তরে নির্বাচনের কাজে প্রায় সাড়ে তিনশো ক্যাব নেওয়ার কথা ভেবেছে পরিবহণ দফতর। ওই সব ক্যাবের জন্য বাতানুকূল গাড়ির ভাড়া দাবি করেছে ক্যাবচালকদের সংগঠন।

ফিরোজ ইসলাম 

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ০৮:৪০
Share:

—প্রতীকী চিত্র।

আসন্ন বিধানসভা নির্বাচনে বাস, মিনিবাস, ক্যাব-সহ সব ধরনের গাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রেভাড়ার হার ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছে রাজ্য সরকার। শেষ বার ২০২৪ সালে এই ভাড়ার হার সংশোধনহয়েছিল। বাসের ক্ষেত্রে জ্বালানি ছাড়া দৈনিক ভাড়া ২৫৩০ টাকা থেকে বাড়িয়ে ২৭৮০ টাকা, মিনিবাসের ক্ষেত্রে ২০৯০ টাকা থেকে বাড়িয়ে ২৩০০ টাকা করার কথা জানিয়েছে রাজ্য। বাতানুকূল নয় এমন গাড়ি, যাতে সাত জন পর্যন্ত যাতায়াত করতে পারেন, তার ভাড়া ৮৯০ টাকা থেকে বাড়িয়ে ৯৮০ টাকা হয়েছে। বাতানুকূল গাড়িরক্ষেত্রে এই ভাড়া ১২৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫০ টাকা করা হয়েছে। সম্প্রতি অর্থ দফতর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। সেখানে বাস, মিনিবাস, ছোট গাড়ি ছাড়াও ভোটের প্রয়োজনে অন্য যত ধরনের গাড়ি ভাড়া নেওয়া হয়, সেগুলিরও ভাড়ার হার জানানো হয়েছে।

কলকাতা উত্তরে নির্বাচনের কাজে প্রায় সাড়ে তিনশো ক্যাব নেওয়ার কথা ভেবেছে পরিবহণ দফতর। ওই সব ক্যাবের জন্য বাতানুকূল গাড়ির ভাড়া দাবি করেছে ক্যাবচালকদের সংগঠন। এ ছাড়াও, ভাড়ার ৭০ থেকে ৮০ শতাংশ অগ্রিম দাবি করেছে তারা। পরিবহণ দফতর এই দাবি খতিয়ে দেখছে বলে খবর।

নির্বাচনের কাজে ভাড়া করা বাস এবং ক্যাব নিয়ে সমস্যার মধ্যেই সোমবার শহরের পাঁচটি অ্যাপ-ক্যাব এবং চালক সংগঠনের সঙ্গে বৈঠক করেন পরিবহণ সচিব সৌমিত্র মোহন। ওই বৈঠকে ট্র্যাফিকের কর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠকে অ্যাপ-ক্যাবের ভাড়ার হার নির্দিষ্ট করার দাবি জানান ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়।যাত্রী টানতে গিয়ে অ্যাপ-ক্যাব সংস্থাগুলি ইচ্ছে মতো ভাড়ার হার কমানোর ফলে চালকেরা আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করে, কিলোমিটার পিছু ভাড়ার হার নির্দিষ্ট করার দাবি জানান ইন্দ্রনীল। বৈঠকে এআইটিইউসি-র অ্যাপ-ক্যাব এবং ট্যাক্সি সংগঠনের নেতা নওলকিশোর শ্রীবাস্তব সরকারি ‘যাত্রী সাথী’ অ্যাপের গুরুত্ব বাড়ানোর দাবি জানান। অ্যাপ-ক্যাব সংস্থাগুলির কাজে স্বচ্ছতা আনার দাবিও জানান তিনি। পরিবহণ দফতরের পক্ষ থেকে ওই সব দাবি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন