DIC Job Vacancy 2026

অ্যাডমিন অফিসার পদে চাকরি! কোন যোগ্যতায় ডিআইসি-তে মিলবে সুযোগ?

ট্যাক্স অ্যাকাউন্টিং, অডিটিং, ফাইন্যানশিয়াল অ্যাকাউন্টিং, কস্ট ম্যানেজমেন্ট এবং বাজেট অ্যানালিস-এর কাজে দক্ষতা থাকা চাই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৭:২৯
Share:

প্রতীকী ছবি।

বেশির ভাগ সরকারি এবং বেসরকারি সংস্থায় অ্যাডমিন অফিসার পদ থাকে। পদাধিকারীদের দায়িত্ব থাকে সংস্থার অর্থনৈতিক লেনদেন রক্ষণাবেক্ষণ করা। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক অধীনস্থ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে সম্প্রতি এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়া প্রয়োজন। পাশাপাশি স্নাতকোত্তর যোগ্যতাও থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ট্যাক্স অ্যাকাউন্টিং, অডিটিং, ফাইন্যানশিয়াল অ্যাকাউন্টিং, কস্ট ম্যানেজমেন্ট এবং বাজেট অ্যানালিস-এর কাজে দক্ষতা থাকা চাই। আর এই সব কাজের দক্ষতার জন্য প্রয়োজন চার্টাড অ্যাকাউন্ট্যান্ট ডিগ্রি, এমবিএ ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চস্তরের ডিগ্রি। ডিআইসি-তে আবেদনের বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৫ এপ্রিল। ডিআইসি ছাড়াও অ্যাডমিন অফিসার পদে সবথেকে বেশি চাকরির সুযোগ সরকারি দফতরগুলিতেই। তবে বেসরকারি ক্ষেত্রেও চাকরি পাওয়া যায় এই পদে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement