AAI Recruitment 2025

১৩৫ শূন্যপদে কর্মী নিয়োগ এয়ারপোর্টস অথরিটির, পোস্টিং কলকাতা-সহ অন্যত্র

বিভিন্ন পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ২৬ বছর। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১৮:৩১
Share:

এএআই। সংগৃহীত ছবি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-য় কাজের সুযোগ। দেশের পূর্বাঞ্চলের জন্য এই নিয়োগ। সম্প্রতি এই মর্মে সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতায় সংস্থায় পূর্বাঞ্চলীয় অফিস ছাড়াও বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দেওয়া হবে নিযুক্তদের। এর জন্য সমগ্র আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে।

Advertisement

সংস্থায় গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে কাজের সুযোগ মিলবে। শূন্যপদের সংখ্যা ১৩৫। সংস্থার ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, মেকানিক্যাল এবং কম্পিউটার অপারেটিং ও প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্স ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে নিযুক্তদের। প্রশিক্ষণ চলবে এক বছর ধরে।

বিভিন্ন পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ২৬ বছর। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা (টেকনিক্যাল) অ্যাপ্রেন্টিস এবং ট্রেড অ্যাপ্রেন্টিস-এর বিভিন্ন পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে মাসে ১৫,০০০ টাকা, ১২,০০০ টাকা এবং ৯,০০০ টাকা। নিযুক্তদের পোস্টিং হবে কলকাতা, বাগডোগরা, কোচবিহার, রাঁচী, পটনা-সহ অন্যান্য অঞ্চলে।

Advertisement

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে আবেদন জানাতে প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা থাকতে হবে। বাকি পদগুলির জন্যও রয়েছে যোগ্যতার ভিন্ন মাপকাঠি।

আগ্রহীদের এর জন্য প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এর পর সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৩১ মে আবেদনের শেষ দিন। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মেধা যাচাই করে সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement