WB Job Vacancy 2024

কোচবিহারের সরকাররি স্কুলে কর্মখালি, সহকারী শিক্ষক পদে নিয়োগ

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট বিভাগে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্সের যোগ্যতা থাকা চাই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৪ ১৫:৪২
Share:

প্রতীকী ছবি।

কোচবিহারের আকড়াহাট দিশারি প্রতিবন্ধী স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্রে কর্মখালি। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।

Advertisement

অ্যাসিস্ট্যান্ট টিচার (সহকারী শিক্ষক) পদে নিয়োগ করা হবে কর্মী। শূন্যপদ একটি। প্রতি মাসে বেতন দেওয়া হবে ২২,৫০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকার মধ্যে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, প্রতিবন্ধী সংক্রান্ত বিভাগে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্সের যোগ্যতা থাকা চাই। স্নাতক উত্তীর্ণ হলে অগ্রাধিকার দেওয়া হবে। ৩১ অগস্ট ২০২৪ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। প্রার্থী নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রার্থীকে প্রথমে কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ অক্টোবর ’২৪।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement