BHU Recruitment 2026

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে কাজের সুযোগ, কারা আবেদন করতে পারবেন?

প্রকল্পটিতে কাজের মেয়াদ থাকবে তিন বছর। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রকল্পটি ‘কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’-এর অর্থানুকূল্যে চালিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১৬:৪৮
Share:

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।

Advertisement

প্রতিষ্ঠানের ইনস্টিটিউট অফ সায়েন্স-এর কেমিস্ট্রি বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। প্রকল্পটিতে কাজের মেয়াদ থাকবে তিন বছর‌। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রকল্পটি ‘কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’-এর অর্থানুকূল্যে চালিত। প্রার্থীর যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অরগ্যানিক কেমিস্ট্রি বিষয়ে পিএইচডি থাকতে হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে প্রার্থীকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। ২৪ জানুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement