বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় দিচ্ছে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সংস্থার ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফলাইন ও অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।
প্রজেক্ট অ্যাসোসিয়েট নেওয়া হবে। প্রতিষ্ঠানের ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর সেন্টার অফ এক্সপেরিমেন্টাল মেডিসিন অ্যান্ড সার্জারি-র তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অর্থানুকূল্যে গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যাচারাল সায়েন্সেস বিষয়ে স্নাতক হতে হবে। প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি অথবা অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে প্রার্থীকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। ৩ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।