BHU Recruitment 2023

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় জেআরএফ নেবে, মাসে মিলবে ৩১ হাজার টাকা

সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ডের অর্থানুকূল্যে বিশেষ প্রজেক্টে কাজের জন্য নেওয়া হবে জেআরএফ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৩ ১৬:৩৩
Share:

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) নেওয়া হবে। সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ডের অর্থানুকূল্যে বিশেষ প্রজেক্টে কাজের জন্য নেওয়া হবে জেআরএফ। প্রতি মাসে ৩১ হাজার টাকা করে মিলবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জীব বিজ্ঞান/ জুলজি/ বায়োটেকনোলজি/ বায়োকেমিস্ট্রি/ মলিকিউলার বায়োলজি/ মাইক্রোবায়োলজি স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউট টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া দরকার। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৭ নভেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement