BHU Recruitment 2025

মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে, বেতন কত?

প্রতিষ্ঠানের ইনস্টিটিউট অফ সায়েন্সে-এর রসায়ন বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রকল্পটি ‘মিনিস্ট্রি অফ স্টিল’-এর অর্থানুকূল্যে চালিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১৮:১২
Share:

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

গবেষণা সংক্রান্ত কাজের জন্য মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ করবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে জমা দিতে হবে আবেদনপত্র।

Advertisement

প্রতিষ্ঠানের ইনস্টিটিউট অফ সায়েন্সে-এর রসায়ন বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রকল্পটি ‘মিনিস্ট্রি অফ স্টিল’-এর অর্থানুকূল্যে চালিত। জানানো হয়েছে, প্রতি মাসে ফেলোশিপ দেওয়া হবে ১৫ হাজার টাকা।

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। ডেটা এন্ট্রির কাজ জানতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement

আবেদন কী ভাবে?

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন। ১০ জুনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement