BHU Recruitment 2025

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, কোন বিভাগের জন্য?

সংশ্লিষ্ট গবেষণা প্রকল্পটি ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’ (যার পুরনো নাম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রির্সাচ বোর্ড)-এর অর্থানুকূল্যে চালিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৮
Share:

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে প্রতিষ্ঠানের ইনস্টিটিউট অফ সায়েন্সের মলিকুলার এবং হিউম্যান জেনেটিক্স বিভাগে।

Advertisement

ওই বিভাগের একটি গবেষণা প্রকল্পের জন্য এই নিয়োগ। প্রকল্পটি ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’ (যার পুরনো নাম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রির্সাচ বোর্ড)-এর অর্থানুকূল্যে চালিত। এক বছরের জন্য তাতে কাজ করার সুযোগ রয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী আরও এক বছর বাড়তে পারে মেয়াদ।

এই কাজে প্রতি মাসে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও বিষয়ে স্নাতকোত্তর হওয়া দরকার। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। যদিও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

Advertisement

কী ভাবে আবেদন করবেন?

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী সবিস্তার জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ৩ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

Advertisement

এই সংক্রান্ত বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement