BECIL Recruitment 2026

সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেবে বেসিল, প্রার্থীর বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে

চুক্তির ভিত্তিতে কাজের মেয়াদ থাকবে এক বছর। প্রয়োজন অনুযায়ী তা বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ৫৫ হাজার ৯৩২ টাকা করে বেতন দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৭:৫৯
Share:

প্রতীকী ছবি।

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এ (বেসিল) রয়েছে চাকরির সুযোগ। এই মর্মে কেন্দ্র অধীনস্থ এই সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংস্থার বেঙ্গালুরুর অফিসে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মী।

Advertisement

সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। চুক্তির ভিত্তিতে কাজের মেয়াদ থাকবে এক বছর। প্রয়োজন অনুযায়ী তা বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ৫৫ হাজার ৯৩২ টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জ়ুলজি, ফিশারিজ় অথবা মেরিন বায়োলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। সংশ্লিষ্ট বিভাগে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রার্থীকে প্রথমে যেতে হবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইটে (https://www.becil.com/)। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement