প্রতীকী ছবি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষা বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।
গবেষক নিয়োগ করা হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৮ হাজার টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে। প্রকল্পটিতে কাজের মেয়াদ এক বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ তিন বছর পর্যন্ত বৃদ্ধি হতে পারে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর, পিএইচডি যোগ্যতা থাকা চাই। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউট টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে।
কী ভাবে আবেদন করবেন?
আবেদনের জন্য প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে হবে।