JRF Recruitment 2024

কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে জেআরএফ নিয়োগ, দিতে হবে শুধু ইন্টারভিউ

গবেষণা প্রকল্পটি ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ডের অর্থানুকূল্যে চালিত। প্রথমে এক বছর থাকবে প্রকল্পটিতে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৬:৫৪
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) নিয়োগ করা হবে।

Advertisement

প্রতিষ্ঠানের পদার্থবিদ্যা বিভাগে গবেষণা প্রকল্পে কাজের জন্য এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গবেষণা প্রকল্পটি ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ডের অর্থানুকূল্যে চালিত। প্রথমে এক বছর থাকবে প্রকল্পটিতে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হবে। প্রতি মাসে সাম্মানিক মিলবে ৩১ হাজার টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পদার্থবিদ্যা বিষয়ে নূন্যতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার। পাশাপাশি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট)/ গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে থাকতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীর জন্য বয়সের ছাড় রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৩ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। আবেদন প্রক্রিয়া সম্পন্নের পর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে জেআরএফ। ১৯ ডিসেম্বর ইন্টারভিউ হবে।

এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে হবে। এ ছাড়াও বিজ্ঞপ্তিতে দেওয়া মেল আইডিতেও যোগাযোগ করা যেতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement