প্রতীকী ছবি।
কেন্দ্রীয় মন্ত্রালয়ের বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি বিভাগে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনেই আবেদনপত্র জমা দেওয়া যাবে।
ভিডিয়ো এডিটর নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে একটি। কর্মস্থল হবে দিল্লিতে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মার্কেটিং, গণজ্ঞাপন, ডিজিটাল মিডিয়া বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি, চার থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ যেতে হবে। সেখান থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৮ ফেব্রুয়ারি ২০২৬।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটটি দেখতে পারেন।