ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন। ছবি: সংগৃহীত।
কেন্দ্র অধীনস্থ সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে চাকরির সুযোগ। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র।
চুক্তির ভিত্তিতে টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার পদে নিয়োগ করা হবে কর্মী। শূন্যপদ একটি। বার্ষিক বেতন ৪৬,৪৩,০২৭ টাকা। শুরুতে কর্মস্থল হবে দিল্লি, প্রয়োজনে পরিবর্তন হতে পারে। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগে ১২-১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আবেদন কী ভাবে?
প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ যেতে হবে। সেখান থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৮ মে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।