DIC Recruitment 2026

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এ কর্মখালি, চাকরির মেয়াদ তিন বছরের, কোন পদে নিয়োগ?

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৮:০৭
Share:

প্রতীকী ছবি।

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন দিচ্ছে কাজের সুযোগ। এটি একটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা, যা ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক দ্বারা চালিত। এই সংস্থার ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র। কর্মস্থল দিল্লি। যদিও পরে তা পরিবর্তন হতে পারে।

Advertisement

হেল্পডেস্ক ম্যানেজার পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে প্রথমে তিন বছর থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এর ওয়েবসাইটে (https://dic.gov.in/) গিয়ে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর ২০২৫। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement