DIC Recruitment 2025

কনটেন্ট ক্রিয়েট করেন? চাকরির সুযোগ কেন্দ্রীয় সংস্থায়

কনটেন্ট রাইটার এবং কনটেন্ট ক্রিয়েটার পদে নিয়োগ করা হবে। উভয় পদ মিলিয়ে মোট দু’টি শূন্যপদ রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৯:৫৮
Share:

প্রতীকী ছবি।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থায় কাজ করতে চান? ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন দিচ্ছে কাজের সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র। কর্মস্থল হবে দিল্লি। যদিও পরে পরিবর্তন হতে পারে।

Advertisement

কনটেন্ট রাইটার এবং কনটেন্ট ক্রিয়েটার পদে নিয়োগ করা হবে। উভয় পদ মিলিয়ে মোট দু’টি শূন্যপদ রয়েছে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্সেস/ কমিউনিকেশন/ ইংরেজি বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ যেতে হবে। সেখান থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৪ মে ২০২৫।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement