DIC Recruitment 2024

ডিজিট্যাল ইন্ডিয়া কর্পোরেশনে কর্মখালি, একাধিক পদে নিয়োগ

পিএমইউ কনসালট্যান্ট, ডেটা অ্যানালিস্ট, সিনিয়র (পিএইচপি) ওয়েব ডেভেলপার-সহ একাধিক পদে নিয়োগ করা হবে কর্মী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৪ ১৭:৪১
Share:

প্রতীকী ছবি।

একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে কেন্দ্রীয় বৈদ্যতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রালয়ের অধীনে ডিজিট্যাল ইন্ডিয়া কর্পোরেশনে। তাঁদের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

পিএমইউ কনসালট্যান্ট, ডেটা অ্যানালিস্ট, সিনিয়র (পিএইচপি) ওয়েব ডেভেলপার, ওয়েব (পিএইচপি) ডেভেলপার, ওয়েব ডিজাইনার, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে কর্মী নিয়োগ করা হবে। প্রতিটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। মোট শূন্যপদ রয়েছে ৭টি। পিএমইউ কনসালট্যান্ট পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং/ ব্যাচেলর অফ টেকনোলজি (কম্পিউটার সায়েন্স/ আইটি) ডিগ্রি এবং মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও ম্যানেজমেন্ট বিষয়ে পিজি ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে। এ ছাড়াও অন্য পদগুলিতে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা এবং বেতন আলাদা। সেগুলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে ডিজিট্যাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

তাই, এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তিতে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে জানা যেতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement