Govt Jobs for Law Graduates 2026

জাতীয় ল ট্রাইবুনাল-এ খোঁজ চলছে কোর্ট অফিসারের,কারা আবেদন করতে পারবেন?

ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনালের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের চুক্তির নিরিখে কোর্ট অফিসার নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৫:০১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় স্নাতকদের চাকরির সুযোগ। তাঁরা কোর্ট অফিসার পদে আবেদন করতে পারবেন। শূন্যপদ একটি। নিযুক্তের কর্মস্থল হবে বেঙ্গালুরু।

Advertisement

ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল কোর্ট অফিসার নিয়োগ করা হবে। উল্লিখিত পদে আইন বিষয়ে স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিকে নিয়োগ করা হবে। তাঁর কম্পিউটার অপারেশন, সিস্টেম ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজে দক্ষতা থাকা প্রয়োজন। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে কাজের পূর্ব-অভিজ্ঞতাও থাকতে হবে।

কোর্ট অফিসার পদে কাজের জন্য ২৫ থেকে ৬২ বছর বয়সি ব্যক্তিরা আবেদন জানাতে পারবেন। এ ক্ষেত্রে কোনও সংস্থার আইন বিভাগে চাকরির পূর্ব-অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে। নিযুক্তকে প্রতি মাসের বেতন হিসাবে ৪৫,০০০ টাকা দেওয়া হবে। মোট তিন বছরের চুক্তিতে নিযুক্তের কাজ চলবে।

Advertisement

আগ্রহীদের অনলাইন মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের অভিজ্ঞতার প্রমাণপত্রের মতো নথি নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে পাঠানো প্রয়োজন। এ ক্ষেত্রে আবেদনের শেষ দিন ১৭ মার্চ। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement