GOVT Job Recruitment 2024

গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে কর্মী নিয়োগ, কোন পদে?

এক বছরের চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে কর্মীকে। যদিও প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি হতে পারে। সংস্থার নিয়ম অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৪ ১৬:৩০
Share:

প্রতীকী ছবি।

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে।

Advertisement

এক্সপার্ট/ স্পেশালিস্ট নিয়োগ করা হবে। এক বছরের চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে কর্মীকে। যদিও প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি হতে পারে। সংস্থার নিয়ম অনুযায়ী বেতন নির্ধারিত করা হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ টেকনোলজি/ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া দরকার। প্রয়োজন অনুযায়ী বয়সের যোগ্যতায় ছাড় দেওয়া হবে। অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রার্থীকে প্রথমে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখান থেকে অনলাইনে প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে আবেদনমূল্য জমা দেওয়া দরকার। শেষে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং টাকা জমা দেওয়ার শেষ দিন ২৭ মার্চ এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ এপ্রিল।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement