HPCL Recruitment 2025

হিন্দুস্তান পেট্রোলিয়ামে বিভিন্ন পদে কাজের সুযোগ, শূন্যপদ ৩৯টি

পদ অনুযায়ী নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৬০,০০০-১,৮০,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১,২০,০০০-২,৮০,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১৬:৩৩
Share:

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে (এইচপিসিএল)-এ গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত কাজের সুযোগ। এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, একাধিক পদমর্যাদায় বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে চিফ জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, চিফ ম্যানেজার, সিনিয়র অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে। মোট শূন্যপদের সংখ্যা ৩৯। নিযুক্তদের সংস্থার একাধিক বিভাগে কাজের সুযোগ মিলবে। প্রথমে তাঁদের পোস্টিং হবে বেঙ্গালুরুতে। এর পর তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হতে পারে।

পদের ভিত্তিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৫৬ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পদ অনুযায়ী নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৬০,০০০-১,৮০,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১,২০,০০০-২,৮০,০০০ টাকা।

Advertisement

পদ অনুযায়ী প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে বিশদে উল্লেখ করা হয়েছে।

উল্লিখিত পদগুলিতে কম্পিউটার-নির্ভর পরীক্ষা, গ্রুপ টাস্ক এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের আগে প্রার্থীদের মেডিক্যাল পরীক্ষাও করা হবে।

Advertisement

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তেরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১১৮০ টাকা। আগামী ১৫ জুলাই আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement