Project work 2026

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে গবেষক প্রয়োজন, কোন যোগ্যতা থাকলে করা যেতে পারে আবেদন?

প্রকল্পটিতে কাজের মেয়াদ পাঁচ বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ২০:৩৫
Share:

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর (এএনআরএফ) অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজের সুযোগ দিচ্ছে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের স্কুল অফ লাইফ সায়েন্সেস-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রোজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। প্রকল্পটিতে কাজের মেয়াদ পাঁচ বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। ওই পদে প্রতি মাসে ৩০ হাজার টাকা করে সাম্মানিক পাওয়া যেতে পারে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। আগে গবেষণা প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৩১ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement