Hyderabad University Recruitment

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে জেআরএফ নিয়োগ, কোন বিভাগে মিলবে সুযোগ?

‘সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে ৩১ হাজার টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৮:৪৫
Share:

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

গবেষণা প্রকল্পে কাজের সুযোগ রয়েছে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের বায়োটেকনোলজি অ্যান্ড বায়োইনফরমেটিক্স-এর তরফে গবেষণা প্রকল্পে কাজের জন্য এক জন জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। প্রকল্পটিতে কাজের মেয়াদ ১৪ মাসের। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। ‘সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে ৩১ হাজার টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়োকেমিস্ট্রি/ বায়োটেকনোলজি/ মাইক্রোবায়োলজি মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকা চাই। প্রার্থীর বয়স ৩০ বছরের নীচে হতে হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট/ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২৯ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement