IGNOU Recruitment 2025

রাষ্ট্রবিজ্ঞান নিয়ে শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে? ইগনুতে রয়েছে চাকরির সুযোগ

নিযুক্তদের পারিশ্রমিক দেওয়া হবে মাসে ৪০,০০০-৬০,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৮:৫৯
Share:

ইগনু। ছবি: সংগৃহীত।

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে (ইগনু) কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এমনটা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। বিশ্ববিদ্যালয়ের একটি স্কুলের জন্য এই নিয়োগ। যেখানে স্বল্প সময়ের জন্য চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে কর্মীদের। এর জন্য আগ্রহীদের থেকে অফলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সোশ্যাল সায়েন্সেসের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে কনসালট্যান্ট পদে। মোট শূন্যপদ দু’টি। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের প্রাথমিক ভাবে কাজের মেয়াদ থাকবে ছ’মাস। এর পর নিযুক্তদের কাজের দক্ষতা এবং প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ সর্বাধিক দু’বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। নিযুক্তদের পারিশ্রমিক দেওয়া হবে মাসে ৪০,০০০-৬০,০০০ টাকা।

পূর্ণ সময়ের এই পদে আবেদনের জন্য কোনও বয়ঃসীমার উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) নির্ধারিত অন্যান্য যোগ্যতাও থাকতে হবে।

Advertisement

আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন জানাতে হবে। নিয়োগের শর্তাবলি বিশদ জানার জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement