IIFT Recruitment 2025

কলকাতায় আইআইএফটি-র ক্যাম্পাসে কাজের সুযোগ, আবেদনের শর্তাবলি কী?

নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৬৫,০০০-৮৫,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৮:৩৪
Share:

আইআইএফটি। সংগৃহীত ছবি।

কেন্দ্রীয় বাণিজ্য দফতরের অধীনস্থ প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি)-এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের কলকাতা ক্যাম্পাসের জন্য এই নিয়োগ। প্রতিষ্ঠানে নির্দিষ্ট মেয়াদের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানে নিয়োগ হবে কনসালট্যান্ট (এক্সপোর্ট ফেসিলিটেশন সেন্টার) পদে। শূন্যপদ একটি। সংশ্লিষ্ট পদে চুক্তির ভিত্তিতে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পর প্রতিষ্ঠানের প্রয়োজন এবং নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়িয়ে তিন বছর পর্যন্ত করা হতে পারে।

সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৬৫,০০০-৮৫,০০০ টাকা।

Advertisement

আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অর্থনীতি/ ম্যানেজমেন্ট/ স্ট্যাটিস্টিক্স বা অন্য কোনও সম্পর্কিত বিষয়ে স্নাতকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। থাকতে হবে ট্রেড ডেটাবেস, রিসার্চ এথিক্স এবং মেথডোলজি সম্পর্কিত জ্ঞান। পাশাপাশি, প্রয়োজন ন্যূনতম পাঁচ বছরের পেশাদারি অভিজ্ঞতার। এ ছাড়াও মূল বিজ্ঞপ্তিতে যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট পদে বাছাই প্রার্থীদের পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৪ ফেব্রুয়ারি। নিয়োগ সংক্রান্ত শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement