আইআইএম কলকাতা। ছবি: সংগৃহীত।
প্রশাসনিক বিভাগে কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) কলকাতা। জোকার এই নামী ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে চাকরির জন্য প্রার্থীদের আবেদন জানাতে হবে অফলাইনে।
প্রতিষ্ঠানে চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। তাঁকে প্রতিষ্ঠানের নানাবিধ প্রশাসনিক দায়িত্ব পালন করতে হবে। নিযুক্তকে প্রথম দু’বছর ‘প্রোবেশন’-এ রাখা হবে। মাসিক বেতনের পরিমাণ ২,৫৭,৮৪৪ টাকা। মিলবে অন্যান্য সুযোগসুবিধাও।
অনূর্ধ্ব ৪৫ বছর বয়সিরা আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পদে। তাঁদের স্নাতকোত্তর যোগ্যতার পাশাপাশি ১০ পেশাগত অভিজ্ঞতাও থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে প্রার্থীদের। আবেদনমূল্যের পরিমাণ ৫০০ টাকা। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। আবেদনের শেষ দিন ৯ এপ্রিল। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। বাকি তথ্য বিশদ জানতে দেখে নিতে হবে আইআইএম কলকাতার ওয়েবসাইট।