IIT Kharagpur Recruitment

আইআইটি খড়্গপুর জুনিয়র প্রজেক্ট অফিসার নেবে, কোন বিভাগে?

প্রতি মাসে ৪২ হাজার টাকা করে দেওয়া হবে। দু’বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হওয়া দরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৪
Share:

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

জুনিয়র প্রজেক্ট অফিসার নেওয়া হবে। বিশেষ প্রকল্পের কাজের জন্য ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রকল্পটির নাম ‘ডিজ়াইন অফ এফিশিয়েন্ট ওয়্যারেবেল টেক্সটাইল অ্যানটেনাস’ (ডিডব্লুএন)। এটি ভারত সরকারের অধীনস্থ টেক্সটাইল মন্ত্রালয়ের অর্থানুকূল্যে চালিত। প্রতি মাসে ৪২ হাজার টাকা করে দেওয়া হবে। দু’বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হওয়া দরকার। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে মাস্টার অফ টেকনোলজি (এমটেক) অথবা মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং (এমই) ডিগ্রি থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রার্থীকে প্রথমে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেমপোরারি পজিশন’-এ। সেখানে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সরাসরি ওই বিজ্ঞপ্তি থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ১০ জানুয়ারি ’২৪ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement