Govt Job 2025

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে কর্মখালি, কোন পদের নিয়োগ? আবেদন করবেন কী ভাবে?

মোট শূন্যপদ রয়েছে ৩০৯টি। এর মধ্যে ১৯৯ জন জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া চাই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৯:৫৮
Share:

প্রতীকী ছবি।

যোগাযোগ মন্ত্রক অধীনস্থ ভারতীয় ডাক বিভাগের একটি সংস্থায় কাজের সুযোগ। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্যাঙ্কের ওয়েবসাইটে।

Advertisement

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ৩০৯টি। এর মধ্যে ১৯৯ জন জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া চাই। ২০ থেকে ৩২ বছরের মধ্যে বয়স হতে হবে। ১১০ জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হবে। ২০ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হতে প্রার্থীদের। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement