Govt Jobs for Researcher 2026

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স-এ চলছে গবেষকের খোঁজ, আবেদনের সুযোগ পাবেন কারা?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স-এর (আইআইএসসি) ডিভেচা সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ-এর একটি গবেষণা প্রকল্পে রিসার্চার নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১০:১৮
Share:

ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি), বেঙ্গালুরুতে কর্মখালি। প্রতিষ্ঠানের ডিভেচা সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ-এ রিসার্চার পদে কাজের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট পদে যাঁরা পিএইচডি করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন। শূন্যপদ একটি।

Advertisement

অর্থনীতি কিংবা সমতুল বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তাঁদের সরকারি কিংবা অসরকারি সংস্থায় অন্তত দু’বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

এ ক্ষেত্রে প্রার্থীর জলবায়ু পরিবর্তনের উপর অর্থনীতির প্রভাব সম্পর্কিত প্রকল্পে কাজের দক্ষতা থাকা প্রয়োজন। এ ছাড়াও তাঁদের বিপুল তথ্যভান্ডার নিয়ে কাজ করতে হবে। সে ক্ষেত্রে গাণিতিক সমাধান সম্পর্কিত জ্ঞান থাকা জরুরি।

Advertisement

প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তকে ক্ষেত্রসমীক্ষা, তা থেকে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ করা থেকে শুরু বিজ্ঞানমনস্ক কর্মসূচি আয়োজনের কাজও করতে হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে নিযুক্তের জন্য ৬৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

আগ্রহীদের ই-মেল মারফত আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ৩০ জুন। আবেদনের সময় প্রার্থীদের গবেষণা প্রকল্পে কাজের পূর্ব-অভিজ্ঞতা এবং ভবিষ্যতে কোন ক্ষেত্রে কাজ করতে চান, সেই সম্পর্কে লিখে পাঠানো আবশ্যক। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement