IIT Kharagpur 2025

আইআইটি খড়্গপুরে গবেষক প্রয়োজন, কোন বিভাগের জন্য আবেদন করবেন কী ভাবে?

ভবিষ্যৎ প্রযুক্তি ব্যবস্থাপনা অধিদফতর (ডিরেক্টরেট অফ ফিউচারিস্টিক টেকনোলজি ম্যানেজমেন্ট)-এর অর্থানুকূল্যে চালিত গবেষণা প্রকল্পে কাজ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ১৯:২২
Share:

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

সিনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। ভবিষ্যত প্রযুক্তি ব্যবস্থাপনা অধিদফতর (ডিরেক্টরেট অফ ফিউচারিস্টিক টেকনোলজি ম্যানেজমেন্ট)-এর অর্থানুকূল্যে চালিত গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ দু’টি। প্রতি মাসে ৪২ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যচেলর অফ টেকনোলজি বা ব্যচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে থাকা দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজিশন’-এ। সেখানে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সরাসরি ওই বিজ্ঞপ্তি থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, জমা দিতে হবে আবেদনমূল্য। ১৯ নভেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement