JRF Recruitment 2026

বিটেক উত্তীর্ণদের জন্য গবেষণা প্রকল্পে কাজের সুযোগ, আইআইটি খড়্গপুরে চলছে আবেদন প্রক্রিয়া

প্রতিষ্ঠানের ‘ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং’-এর তরফে একটি গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৯:৩৭
Share:

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

বিটেক উত্তীর্ণদের জন্য গবেষণা প্রকল্পে কাজের সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।

Advertisement

প্রতিষ্ঠানের ‘ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং’-এর তরফে একটি গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকা চাই। পাশাপাশি গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট অথবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজিশন’-এ। ওই বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ২২ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement