WB Govt Job 2026

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এ কর্মখালি, কোন পদে নিয়োগ? আবেদন করবেন কী ভাবে?

চুক্তির ভিত্তিতে কাজের মেয়াদ থাকবে প্রথমে এক বছর। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৬০ বছরের মধ্যে থাকতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৯:২১
Share:

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত।

কেন্দ্র অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এ রয়েছে চাকরির সুযোগ। এই মর্মে সংস্থার ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

অ্যাডভাইসর পদে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে এক বছর কাজের মেয়াদ থাকবে। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৬০ বছরের মধ্যে থাকতে হবে। পাশাপাশি কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স বিষয়ে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রার্থীকে প্রথমে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এর ওয়েবসাইটে (https://bel-india.in/) যেতে হবে। হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২২ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এর ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement