IIT Kharagpur Recruitment 2026

প্রজেক্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট চাই আইআইটি খড়্গপুরে, গবেষণার সুযোগ পাবেন ৩ জন

প্রতিষ্ঠানের ‘রাজেন্দ্র মিশ্র স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অন্ত্রেপ্রেনুরশিপ’-এর তরফে একটি গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। প্রজেক্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে কেন্দ্রীয় সরকারের ‘অফিস অফ দ্যা ডেভেলপমেন্ট কমিশনার’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১০:৫২
Share:

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এক জন সুযোগ পাবেন।

Advertisement

প্রতিষ্ঠানের ‘রাজেন্দ্র মিশ্র স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অন্ত্রেপ্রেনুরশিপ’-এর তরফে একটি গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। প্রজেক্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে কেন্দ্রীয় সরকারের ‘অফিস অফ দ্যা ডেভেলপমেন্ট কমিশনার’। নিযুক্তকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। মোট তিন জন গবেষণা করার সুযোগ পাবেন। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ টেকনোলজি, মাস্টার অফ আর্টস, মাস্টার অফ সায়েন্স, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস অথবা মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি থাকা চাই। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজ়িশন’-এ। ওই বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ৪ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement