IIT Kharagpur Recruitment 2024

জুনিয়র রিসার্চ ফেলো নেবে আইআইটি খড়্গপুর, আবেদন করবেন কী ভাবে?

প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের এক গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১২:৫৪
Share:

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।

Advertisement

প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের এক গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে।

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে। এছাড়াও, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Advertisement

কী ভাবে আবেদন করবেন?

আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজিশন’-এ। ওই বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, জমা দিতে হবে আবেদনমূল্য। আগামী ১১ নভেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement