IIT Kharagpur Recruitment 2024

জুনিয়র রিসার্চ ফেলো নেবে আইআইটি খড়্গপুর, কোন বিভাগে নিয়োগ?

প্রকল্পটি ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র অর্থানুকূল্যে চালিত। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩১ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১৭:১৮
Share:

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদন।

Advertisement

বলা হয়েছে, প্রতিষ্ঠানের রেখি সেন্টার অফ এক্সিলেন্স ফর দ্য সায়েন্স অফ হ্যাপিনেস বিভাগের এক গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। প্রকল্পটি ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র অর্থানুকূল্যে চালিত। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩১ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে।

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং/ ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Advertisement

কী ভাবে আবেদন করবেন?

আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজিশন’-এ। ওই বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, জমা দিতে হবে আবেদনমূল্য। আগামী ২৮ নভেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলী জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement