IPGMER Recruitment 2026

সাইটোজেনেটিক্স নিয়ে কাজ করেছেন? গবেষণার সুযোগ পেতে পারেন আইপিজিএমইআর কলকাতায়

নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে পারিশ্রমিক বাবদ ২০ হাজার টাকা থেকে ৩৩ হাজার টাকা দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১০
Share:

ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতা। — ফাইল চিত্র।

ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতায় কাজের সুযোগ। প্রতিষ্ঠানের সাইটোজেনেটিক ল্যাব ফর পেরিন্যাটোলজি, রেয়ার ডিজ়িজ় অ্যান্ড অন্কোপ্যাথোলজি-র প্রকল্পে গবেষক এবং প্রযুক্তিবিদ প্রয়োজন। শূন্যপদ তিনটি।

Advertisement

সংশ্লিষ্ট প্রকল্পে সিনিয়র রিসার্চ ফেলো, সাইটোজেনেটিক টেকনিশিয়ান হিসাবে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ করা হবে। উল্লিখিত পদে হিউম্যান জেনেটিক্স, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি, বায়োলজিক্যাল সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের সাইটোজেনেটিক্স নিয়ে গবেষণার পূর্ব-অভিজ্ঞতা থাকা দরকার।

এ ছাড়াও নিযুক্তদের কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণও থাকতে হবে। তাঁদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁরা কাজ করার সুযোগ পাবেন। নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে পারিশ্রমিক বাবদ ২০ হাজার টাকা থেকে ৩৩ হাজার টাকা দেওয়া হবে।

Advertisement

প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এর জন্য তাঁদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৫ ফেব্রুয়ারি। এই মর্মে আরও তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement