JU Recruitment 2026

কম্পিউটার সায়েন্স-এ পড়াশোনা! শিক্ষকতার সুযোগ মিলতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

নিযুক্তদের বিশ্ববিদ্যালয় নির্ধারিত নিয়ম মেনে পারিশ্রমিক দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪১
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনার পর শিক্ষকতায় আগ্রহী? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রয়েছে সেই সুযোগ। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে অতিথি অধ্যাপক পদে। মোট শূন্যপদ দু’টি। নিযুক্তদের কম্পিউটার সায়েন্সের স্নাতক পড়ুয়াদের মাইনর কোর্স পড়াতে হবে।

আবেদনকারীদের যোগ্যতামান ইউজিসি বা রাজ্য সরকার নির্ধারিত নিয়ম মেনে স্থির করা হয়েছে। তাঁদের কাজের মেয়াদ থাকবে ছ’মাস। নিযুক্তদের বিশ্ববিদ্যালয় নির্ধারিত নিয়ম মেনে পারিশ্রমিক দেওয়া হবে।

Advertisement

আগামী ১৯ ফেব্রুয়ারি দুপুর আড়াইটে নাগাদ ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের জীবনপঞ্জি-সহ বাকি নথি নিয়ে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement