JU Recruitment 2026

দেশ-বিদেশের ভাষা নিয়েই পড়াশোনা! শিক্ষকতার সুযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে অস্থায়ী ভাবে শিক্ষক নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৯
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

শিক্ষকতার সুযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে অস্থায়ী ভাবে শিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিঙ্গুইস্টিক্স-এ অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। মোট শূন্যপদ চারটি। নিযুক্তদের হিন্দি, জার্মান, কোরিয়ান এবিং ম্যান্ডারিনের মতো দেশ-বিদেশের চারটি ভাষা পড়াতে হবে পড়ুয়াদের। সপ্তাহে সর্বাধিক চার ঘণ্টা ক্লাস নিতে হবে শিক্ষকদের। ঘণ্টা পিছু সাম্মানিক দেওয়া হবে ৫০০ টাকা। মাসে সর্বাধিক আয়ের পরিমাণ হতে পারে ১৭,০০০ টাকা।

আবেদনকারীদের যোগ্যতামান ইউজিসি বা রাজ্য সরকার নির্ধারিত নিয়ম মেনে স্থির করা হয়েছে। তাঁদের কাজের মেয়াদ থাকবে ছ’মাস। আগামী ১৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টা নাগাদ সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের জীবনপঞ্জি-সহ বাকি নথি নিয়ে সেখানে ১২টার মধ্যে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement