যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ়-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।
ফিল্ড ম্যানেজার এবং ল্যাবোরেটরি অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। ফিল্ড ম্যানেজার পদে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। স্বল্প সময়ের মেয়াদে মিলবে কাজ করার সুযোগ। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ভূগোল, অর্থনীতি অথবা সমাজবিজ্ঞানের যে কোনও বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে দু’বছরের গবেষণার কাজের অভিজ্ঞতা থাকা চাই। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পাবেন মাসে ২০ হাজার টাকা করে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। পরিবেশ বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ১৯ মে বেলা ৩টে থেকে ইন্টারভিউ হবে। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jadavpuruniversity.in) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। বিজ্ঞপ্তি থেকেই আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদন মূল্য হিসাবে ৫০ টাকা ধার্য করা হয়েছে।