MBA Admission 2026

এমবিএ-তে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়ে, ২৫ মে আবেদনের শেষ দিন

এমবিএ কোর্সটি দু’বছরের। চারটি সেমেস্টারের ভাগ করা থাকে। ফুড টেকনোলজি অ্যান্ড প্রোসেসিং ম্যানেজমেন্ট-সহ কৃষিবিজ্ঞানের একাধিক বিষয়ে বিস্তারিত পড়ানো হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৬:১৯
Share:

প্রতীকী ছবি।

বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়ে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

এমবিএ কোর্সটি দু’বছরের কোর্স। চারটি সেমেস্টারের ভাগ করা থাকে। ফুড টেকনোলজি অ্যান্ড প্রোসেসিং ম্যানেজমেন্ট-সহ কৃষিবিজ্ঞানের একাধিক বিষয়ে বিস্তারিত পড়ানো হবে। ৪০ জন সুযোগ পাবেন। প্রতি সেমেস্টার ভিত্তিতে ৩৫ হাজার টাকা জমা দিতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচার, ভেটেরিনারি সায়েন্সেস অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ফরেস্ট্রি, হর্টিকালচার, ডেইরি টেকনোলজি, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, হোম সায়েন্স, ফিশারিজ়, বায়োটেকনোলজি বা বায়োলজিক্যাল সায়েন্স অ্যান্ড ফুড প্রসেসিং অথবা টেকনোলজি বিষয়ে স্নাতক হতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://bauranchi.org/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ২৫ মে পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদন প্রক্রিয়া সম্পন্নের পর লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবে। সেখানে উত্তীর্ণ হতে পারলে মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হওয়া যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement