NSD Recruitment 2026

ন্যাশনাল স্কুল অফ ড্রামা খুঁজছে অভিজ্ঞ নেতৃত্ব! পূর্ব-অভিজ্ঞতা থাকলে স্নাতকেরাও পাবেন সুযোগ

নাট্যশিল্পী হিসাবে থিয়েটারে কাজের পূর্ব অভিজ্ঞতার পাশাপাশি, শিশুদের সঙ্গে কাজ করার দক্ষতা থাকা প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৫:২২
Share:

ছবি: সংগৃহীত।

থিয়েটারে কাজ করেছেন, শিশুদের সঙ্গে থিয়েটার সংক্রান্ত কাজে পূর্ব-অভিজ্ঞতা রয়েছে— এমন ব্যক্তিদের অ্যাসিস্ট্যান্ট গ্রুপ লিডার পদে সবেতন কাজের সুযোগ দিচ্ছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা। তবে, কতজনকে ওই পদে সুযোগ দেওয়া হবে, তা জানানো হয়নি বিজ্ঞপ্তিতে।

Advertisement

উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের ন্যাশনাল স্কুল অফ ড্রামা কিংবা সমতুল প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। তাঁদের নাট্যশিল্পী হিসাবে শিশু শিল্পীদের সঙ্গে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা চাই। যাঁদের দীর্ঘ সময় থিয়েটারে কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

নিযুক্তদের ন্যাশনাল স্কুল অফ ড্রামা-র বিভিন্ন কর্মশালায় অ্যাসিস্ট্যান্ট গ্রুপ লিডার হিসাবে কাজ করতে হবে। ওই কর্মশালায় শিশুদের থিয়েটার সংক্রান্ত খুঁটিনাটিও শেখাতে হবে। তাই অভিনয় ছাড়াও নাচ, গান এবং অন্য শিল্পকলায় পারদর্শী হওয়া প্রয়োজন।

Advertisement

আগ্রহীদের লিখিত আবেদনপত্রের সঙ্গে সমস্ত নথি (জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতার শংসাপত্র) ই-মেল মারফত পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ২৬ এপ্রিল। প্রার্থীদের মেধা, অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement