Sreemoyee Chattoraj Pregnancy

‘দ্বিতীয় বার মা হওয়া তো কোনও সমস্যার নয়!’, শ্রীময়ীর ‘অন্তঃসত্ত্বা’ হওয়ার খবর ছড়াতে কী বললেন তিনি?

সত্যি কি দ্বিতীয় বার মা হচ্ছেন অভিনেত্রী? প্রশ্ন শুনে খানিক থেমে শ্রীময়ী বলেন, “কী যে বলি বুঝতে পারছি না। অনেক দিন ধরেই এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাকে।”

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ২০:৪১
Share:

সত্যিই কি দ্বিতীয় বার মা হচ্ছেন? ছবি: সংগৃহীত।

২০২৪ সালের কালীপুজোর সময় কন্যাসন্তানের মা হন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। মেয়ে কৃষভিকে নিয়ে মাঝে মাঝেই নানা ধরনের ভি়ডিয়ো পোস্ট করে থাকেন তিনি। এরই মধ্যে ইন্ডাস্ট্রির অন্দরে নতুন গুঞ্জনের সূত্রপাত। শ্রীময়ী নাকি দ্বিতীয় বার মা হচ্ছেন। তার পর থেকে সে ভাবে প্রকাশ্যে দেখাও যায়নি শ্রীময়ীকে। ফলে আলোচনা আরও জোরালো!

Advertisement

সত্যি কি দ্বিতীয় বার মা হচ্ছেন অভিনেত্রী? প্রশ্ন শুনে খানিক থেমে শ্রীময়ী বলেন, “কী যে বলি বুঝতে পারছি না। অনেক দিন ধরেই এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাকে। ভোটের দিন আমি নাকি ওড়না দিয়ে পেট ঢাকার চেষ্টা করেছি। এই কথাও শুনছি। কিন্তু এটা সত্যিই রটনা।”

কিছু দিন আগে পর্যন্ত ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল শ্রীময়ীকে। কিন্তু মাঝে সেখানেও দেখা যায়নি শ্রীময়ীকে। অভিনেত্রী বলেন, “আমি তো দু’সপ্তাহ আগেও শুটিং করেছি। প্রেগন্যান্সি হলে কি শুটিং করতে পারতাম! আর তা ছাড়া কৃষভি যা দুষ্টু হয়েছে। ওকে সামলাতেই আমি অস্থির হয়ে যাচ্ছি। তাই দ্বিতীয় বার মা হওয়ার কথা এই মুহূর্তে ভাবতে পারছি না। তবে দ্বিতীয় বার মা হওয়া তো অসুবিধার কিছু নেই। হতেই পারে। তবে এখনই নয়।” উল্লেখ্য, একটি ধারাবাহিকেই আপাতত অভিনয় করছিলেন শ্রীময়ী। আগামী দিনে নতুন কোনও ধারাবাহিকে কি অভিনয় শুরু করবেন? তা এখনই খোলসা করেননি তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement